সচরাচর যা জিজ্ঞাসা করা হয়
উত্তর না পেলে আমাদের সরাসরি জিজ্ঞাসা করুন — আমরা দ্রুত সাড়া দিই।
এডেক্সেল কি ক্লাউড-ভিত্তিক?+
হ্যাঁ। এডেক্সেল সম্পূর্ণ ক্লাউড-ভিত্তিক — যেকোনো ব্রাউজার বা মোবাইল অ্যাপ থেকে অ্যাক্সেস করা যায়, আলাদা সার্ভার বা ইনস্টলেশনের প্রয়োজন নেই।
আমরা কি শুধু কিছু মডিউল নিতে পারি?+
পারেন। প্রতিটি মডিউল প্রতিষ্ঠানভেদে আলাদাভাবে চালু বা বন্ধ করা যায়। মৌলিক মডিউল দিয়ে শুরু করুন, প্রয়োজন অনুযায়ী যোগ করুন।
রসিদ কি বাংলায় হবে?+
হ্যাঁ। রসিদ ও ইনভয়েস বাংলা এবং ইংরেজি — দুই ভাষাতেই তৈরি করা যায়, A5 বা A4-তে ২টি করে প্রিন্টের সুবিধাসহ।
বায়োমেট্রিক উপস্থিতি কি সাপোর্ট করে?+
করে। ZKTeco ফিঙ্গারপ্রিন্ট মেশিন সরাসরি সংযুক্ত হয়ে লাইভ উপস্থিতি পাঠায়। শিক্ষক অ্যাপ ও ম্যানুয়াল এন্ট্রিও আছে।
অভিভাবকরা কি ফোন থেকে ফি দিতে পারবেন?+
পারবেন। অভিভাবক মোবাইল অ্যাপ থেকে সরাসরি ফি পরিশোধ করতে পারেন এবং সঙ্গে সঙ্গে রসিদ ডাউনলোড হয়।
মাদ্রাসা বা হিফজ প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত?+
হ্যাঁ। হিফজ প্রগ্রেস লগ, দৈনিক তেলাওয়াত রেকর্ড, ব্যাচ এন্ট্রি ও সমাপনী সনদ — সব আউট অব দ্য বক্স আছে।
ডেটা কি নিরাপদ?+
প্রতিটি প্রতিষ্ঠান পায় নিজস্ব সুরক্ষিত স্পেস। স্বয়ংক্রিয় ডেটাবেস ব্যাকআপ ও রোল-ভিত্তিক অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে ডেটা সুরক্ষিত থাকে।
প্রশিক্ষণ ও সাপোর্ট পাওয়া যাবে?+
যাবে। সেটআপে সহায়তা, প্রশিক্ষণ এবং সফটওয়্যারের ভেতর থেকেই সাপোর্ট টিকিট খোলার সুবিধা আছে।